Visit to get the latest news👎⏩ www.deshbartabd24.com মো: আমির হোসেন সুনামগঞ্জ প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বনায়ন নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গাছের চারা রোপন করে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান । ছবি: DBbd24.com গত শনিবার (২০ জুন) তাহিরপুর উপজেলার বানিজ্য এলাকা বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে দুটি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। উদ্বোধনকালে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন,গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশের বিপর্যয় রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশজুড়ে সবুজায়নের যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে,তা সফল করতে আমাদের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ করতে হবে। উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী ডা.জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল,তিনি উপস্থিত সকলকে নিজ নিজ এলাকায় ও বাড়ির আঙিনায় বেশি করে ফলজ ও বনজ গাছ লাগানোর আহ্বান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মেহেদী হাসান মানিক, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল,বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, বালিজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ,শিক্ষক, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে উপজেলার সংশ্লিষ্ট এলাকায় পরিবেশ উন্নয়নের বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সহধর্মিণী ডা.জুবাইদা রহমানের দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। Post navigation অনলাইন জুয়া ও দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার, নওগাঁ ডিবির অভিযান