পুঠিয়া কেন্দ্রীয় মহাশ্মশানে দীর্ঘদিনের অন্ধকার দূর করলেন পৌর প্রশাসক শিবু দাস

👨‍💼 মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি রাজশাহী :

দীর্ঘদিনের অন্ধকার ও আলোকস্বল্পতার সমস্যা কাটিয়ে আলোকিত হলো রাজশাহীর পুঠিয়া কেন্দ্রীয় মহাশ্মশান। পৌর প্রশাসক শিবু দাসের উদ্যোগে মহাশ্মশান এলাকায় প্রয়োজনীয় আলোকায়নের ব্যবস্থা করায় স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে।

জানা গেছে, পুঠিয়া কেন্দ্রীয় মহাশ্মশানে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পর পুরো এলাকা অনেকটা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ত। এতে মরদেহ সৎকারে আসা স্বজনদের পাশাপাশি সংশ্লিষ্টদের চলাচল ও সার্বিক ব্যবস্থাপনায় নানা ধরনের সমস্যার সৃষ্টি হতো।

বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে পৌর প্রশাসক শিবু দাসের উদ্যোগে মহাশ্মশান এলাকায় আলোকায়নের ব্যবস্থা করা হয়। এর ফলে দীর্ঘদিনের অন্ধকার দূর হয়ে এখন রাতেও এলাকাটি আলোকিত থাকছে।

স্থানীয়রা বলছেন, একটি গুরুত্বপূর্ণ ও ধর্মীয়ভাবে সংবেদনশীল স্থানে আলোর ব্যবস্থা করা শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, এটি মানুষের নিরাপত্তা ও স্বস্তির সঙ্গেও জড়িত। পৌর প্রশাসক শিবু দাসের এ উদ্যোগকে তারা ইতিবাচক ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন।

এদিকে সংশ্লিষ্টরা মনে করছেন, পুঠিয়া কেন্দ্রীয় মহাশ্মশানে আলোকায়নের ফলে রাতের সময় চলাচল আরও নিরাপদ হবে এবং সৎকার কার্যক্রমেও স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে।

পৌর প্রশাসক শিবু দাস বলেন, জনসাধারণের প্রয়োজন ও নাগরিক সুবিধাকে গুরুত্ব দিয়ে পৌর এলাকার বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। পুঠিয়া কেন্দ্রীয় মহাশ্মশানে আলোর ব্যবস্থা করাও সেই ধারাবাহিকতার একটি অংশ।

স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও পুঠিয়া পৌর এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়নে এমন জনবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *