www.deshbartabd.24.com ভিজিট করুন    

 

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক :

পাবনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রের গুলি ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধারসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

 

অস্ত্রসহ গ্রেপ্তার দুইজন ছবি: dbbd24. com

 

বৃহস্পতিবার (১৮ জুন) পাবনা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় গত ১৭ জুন বিকেলে পাবনা সদর উপজেলার ছাতিয়ানি বটতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় মো. আশরাফ সরদার (৫০) ও মো. আপীল শেখ (৫১) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ১২ বোরের এক রাউন্ড কার্তুজ, .২২ বোরের সাত রাউন্ড কার্তুজ এবং বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে চাইনিজ কুড়াল, চাপাতি, ছুরি, ড্যাগার ও করাতসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র রয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

এ ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে (The Arms Act, 1878) পাবনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পাবনা জেলা পুলিশ জানিয়েছে, সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান চলবে।

 

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *