পরিচ্ছন্ন পুঠিয়া গড়তে শিবু দাসের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম মমিনুল ইসলাম মুন,নিজস্ব প্রতিবেদক,রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশ গড়ে তুলতে পৌরসভা ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সম্মিলিত উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার পুঠিয়া পৌরসভা এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। কর্মসূচিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শিবু দাস এ কার্যক্রমে অংশগ্রহণকারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা শুধু পৌরসভা বা প্রশাসনের একার দায়িত্ব নয়। পৌরসভা, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নান্দনিক পুঠিয়া গড়ে তোলা সম্ভব।” তিনি আরও বলেন, “এক দিনের কর্মসূচি দিয়ে পরিচ্ছন্নতা নিশ্চিত করা সম্ভব নয়। এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে অন্যদেরও সচেতন করতে হবে।” শিবু দাস বলেন, “আমাদের প্রত্যাশা, পরিচ্ছন্নতা কার্যক্রম একটি দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতেও পৌরসভা, স্বেচ্ছাসেবী ও স্থানীয় জনগণের সহযোগিতায় এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক পুঠিয়া গড়ে তুলতে চাই।” স্থানীয়রা জানান, পৌর প্রশাসনের উদ্যোগে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে পুঠিয়ার পরিবেশ আরও সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে। একই সঙ্গে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বাড়বে। পরিচ্ছন্ন পুঠিয়া, সুন্দর পুঠিয়া—এটাই হোক সবার অঙ্গীকার। Post navigation গোদাগাড়ীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মেয়র প্রার্থী অলিউল্লাহ রনির উদ্যোগে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল রাজশাহীতে সার বিতরণে অনিয়ম ও কৃত্রিম সংকটের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন পুলিশ কমিশনারের