নিয়ামতপুরে স্ত্রী বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ 

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের হাসুড়া (মালীপাড়া) এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এঘটনায় নিহতের স্ত্রী থানায় এজাহার করেছেন। 

নিহত প্রতিবন্ধী যুবকের নাম সজল মালী (৩০)। বাবার নাম জিতেন মালী। বাড়ি উপজেলার হাসুড়া গ্রামে। 

আটক তিনজন হলেন একই গ্রামের মানিক মালীর স্ত্রী শ্রীমতি মুক্তি রানী (৩৬), মৃত মদন মালীর স্ত্রী শ্রীমতি মন্ডবি মালী (৫৮), ও রতন মালীর স্ত্রী শ্রীমতি মালা রানী (২৮)। 

এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  

সজল মালী একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। 

গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যার সময়

পারিবারিক বিষয় নিয়ে প্রতিবেশী 

শ্রীমতি মুক্তি রানী, শ্রীমতি মন্ডবি মালী ও শ্রীমতি মালা রানী সজলকে গালমন্দ করে। আগের দিনের ঘটনার জের ধরে বুধবার (২ সেপ্টেম্বর,) সকালে ওই তিনজন পুনরায় সজল মালীর 

বাড়ির সামনে এসে তাঁর স্ত্রী দুলালী মালীর সঙ্গে কথা কাটাকাটি শুরু করে। একপর্যায়ে তিনজন মিলে দুলালী মালীকে মারধর করতে লাগে। মারধরের এক পর্যায়ে স্ত্রীকে বাঁচাতে সজল মালী

এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁকে আমের ডাল দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই সজল মালী মারা যায়। 

থানার তদন্ত কর্মকর্তা আবু তালেব বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৩ জন নারীকে হেফাজতে নেওয়া হয়েছে এবং একটি মামলার প্রস্তুতি চলছে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *