নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

 শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল চারটায় 

নিয়ামতপুর সদর ইউনিয়নের বাসুদেবপুর দ্বীমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত GO4IMPact প্রকল্পের উদ্যোগে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা (IWRM) ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে।

গম্ভীরা নাটিকার উদ্বোধন করেন নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু।

 এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য রুবিয়া বেগম এবং ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যাগন ও ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্পের কর্মীবৃন্দ।

গম্ভীরা অনুষ্ঠানে নাটিকার মাধ্যমে সমন্বিত পানি সম্পদ সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণসহ পরিবেশগত বিষয়ে জনসচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

 

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed