ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের চালক ও যাত্রীসহ নিহত-২

 

জাকির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-

ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা যশোরে কৃষ্ণবাটি এলাকায় ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কৃষ্ণবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, রূপসী বাংলা ট্রেনটি ঢাকা থেকে যশোরের দিকে আসার সময় একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং ইজিবাইকে থাকা দুইজন ঘটনাস্থলেই নিহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

এ ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার সঠিক কারণ এবং নিহতদের পরিচয় জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম চলছে।

বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে তা জানানো হবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed