নিয়ামতপুরে মৎস্যপক্ষ ২০২৬ পালন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত নুরুল ইসলাম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার জাতীয় মৎস্যপক্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা বর্ণাঢ্য র্যালি ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। রূপালী মৎসেস্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ 2026 ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে মৎস্য চাষী ও মৎস্যজীবীদের নিয়ে মৎস্য অধিদপ্তরের গেঞ্জি পরেজাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য রেলি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে সবাই মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম সিনিয়র এসআই আমিনুল ইসলামএ সময়ে উপস্থিত ছিলেন। উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ৪৬ নওগা ১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সহকারি কমিশনার ভূমি রেজাউল করিম কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম। এর আগে উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব শরিফুল আলম স্বাগত বক্তব্য উপস্থাপন করেন। স্বাগত বক্তব্যে তিনি মৎস্য সম্পদের একটি নাতিদীর্ঘ চালচিত্র উপস্থাপন করেন। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় বড় মৎস্য চাষী জনাব ওয়াহিদুজ্জামান পোনা চাষী রফিকুল ইসলাম বক্তৃতা করেন। দুজন মৎস্য চাষীর হাতে পুরস্কার তুলে দেন। এর আগে জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। Post navigation নওগাঁয় ১৫ লাখ টাকার ৮০টি হারানো মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লেখে দাখিল পাশ করলো নিয়ামতপুরের রিয়াদ