নাটোরে ৭১ পুরিয়া গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী ও দুই ক্রেতা গ্রেপ্তার দেশবার্তা বিডি২৪. কম ডেস্ক : ৯ জুলাই ২০২৬ : নাটোর সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭১ পুরিয়া গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক নারী মাদক ব্যবসায়ী এবং দুই মাদক ক্রেতাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাটোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বলারিপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় নিজ বাড়িতে গাঁজা বিক্রির সময় কেয়া খাতুন (২০) নামে এক নারীকে আটক করা হয়। একই সময় গাঁজা কিনতে আসা চয়ন কুমার মহন্ত দীপ (২০) ও মাহাফুজ খন্দকার সাদি ওরফে সাইমন (২২)-কেও গ্রেপ্তার করা হয়। 🌎Visit to get the latest news http://www.deshbartabd24.com অভিযানকালে তাদের কাছ থেকে ৭১ পুরিয়া গাঁজা এবং মাদক বিক্রির ৩০০ টাকা জব্দ করা হয়। নাটোর জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাটোর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। নাটোর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, পরিবহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে Post navigation গোদাগাড়ীতে চাঁদা দাবির অভিযোগে ভাইরাল অডিও, তদন্তের দাবি পাবনায় ডিবি পুলিশের অভিযানে জুয়ার আসরে হানা, নগদ টাকা ও সরঞ্জামসহ ৭ জুয়ারি গ্রেফতার