দুর্গাপূজায় তানোরবাসীকে শারদীয় শুভেচ্ছা জানালেন এম এ মালেক মন্ডল 👨💼মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলা ও তানোর পৌরসভার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং তানোর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম এ মালেক মন্ডল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবই নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য, আনন্দ ও মানবিক মূল্যবোধের এক অনন্য মিলনমেলা। এ উৎসবের মধ্য দিয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় হোক—এটাই তাঁর প্রত্যাশা। এম এ মালেক মন্ডল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একসঙ্গে বসবাস করে আসছেন। ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার—এই চেতনাকে ধারণ করে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তানোর উপজেলা ও পৌরসভার প্রতিটি পূজামণ্ডপে আনন্দ, উৎসাহ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করুক। পূজার আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফুটুক। সবাই মিলেমিশে উৎসব উদ্যাপনের মধ্য দিয়ে তানোরের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক ঐক্যের ঐতিহ্য আরও সমৃদ্ধ হোক। শুভেচ্ছা বার্তায় তিনি আসন্ন দুর্গাপূজার সার্বিক সাফল্য কামনা করে বলেন, মহামায়া দুর্গার কৃপায় সকলের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ নেমে আসুক। অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জয় হোক। মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ, বিভেদ ও বৈষম্য দূর হয়ে গড়ে উঠুক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার বন্ধন। পরিশেষে এম এ মালেক মন্ডল তানোর উপজেলা ও তানোর পৌরসভার সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁদের সুখী, সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করেন। শুভেচ্ছান্তে এম এ মালেক মন্ডল সাবেক সভাপতি, তানোর উপজেলা ছাত্রদল মেয়র পদপ্রার্থী, তানোর পৌরসভা তানোর, রাজশাহী। Post navigation ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের প্রস্তুতি জোরদার করলেন পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতি ও সৌহার্দ্যের আহ্বান আহসান হাবিব নান্নুর