তানোরে রক্ষাগোলা সমন্বয় কমিটির সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহীর তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের সভাকক্ষে সিসিবিভিওর আয়োজনে এবং ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানির সহায়তায় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’র আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক। সিসিবিভিওর ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম সভা সঞ্চালনা করেন। কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে কী-নোট উপস্থাপন করেন সিসিবিভিওর কর্মসূচি কর্মকর্তা পৌল টুডু। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতিনিধি ইদরিস আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হাবিবা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুষ্মিতা রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সায়মা আঞ্জুমান এবং যুব উন্নয়ন কর্মকর্তার প্রতিনিধি সাঈদ হোসেন উল্লেখযোগ্য। এ ছাড়া রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, সরল এক্কা, বিউটি তির্কী, মলিন মারান্ডী, বাপ্পি মার্ডীসহ সুশীল সমাজের প্রতিনিধি এবং উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিক প্রতিনিধি মিজানুর রহমান, দেলোয়ার হোসেন সোহেল, টিপু সুলতান, মনিরুজ্জামান, আব্দুস সবুর ও আলিফ হোসেনসহ সংশ্লিষ্টরা অংশ নেন। মতবিনিময় সভায় রক্ষাগোলা এলাকার বিভিন্ন সমস্যা ও সরকারি সেবা প্রাপ্তির বিষয়ে মুক্ত আলোচনা হয়। এতে রুপালী হেম্ব্রম, অর্চনা টুডু, সুরেশ কিস্কু, অনিল মুরারী, অতিন উরাও, দিলিপ মারান্ডী, আলাতন টুডু, সরল এক্কা ও সিষ্টি টুডুসহ রক্ষাগোলা সমন্বয় কমিটির সদস্যরা মতামত তুলে ধরেন। বক্তারা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সরকারি বিভিন্ন সেবা প্রাপ্তি, ভূমি-সংক্রান্ত বিষয়, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, নারী ও শিশু উন্নয়ন, প্রাণিসম্পদ এবং অন্যান্য নাগরিক সেবা সহজলভ্য করার বিষয়ে আলোচনা করেন। সভায় উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী আরিফুল ইসলামও বক্তব্য দেন। সমাপনী বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, ভূমি-সংক্রান্ত বিষয় আইনের বিষয়। আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ উপজেলা প্রশাসন গ্রহণ করবে। সরকারি সেবা নিতে কোনো সমস্যা হলে তা প্রশাসনকে জানানোর জন্য তিনি রক্ষাগোলা সমন্বয় কমিটির সদস্যদের আহ্বান জানান। তিনি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের উদ্দেশে বলেন, সরকারি সেবা নিতে আসা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে। শিব শংকর বসাক আরও বলেন, সিসিবিভিওর এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের সেবা প্রাপ্তির ক্ষেত্রে যেসব সুপারিশ উঠে এসেছে, সেগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে হবে। কোনো ধরনের সমস্যা হলে উপজেলা প্রশাসনকে অবহিত করতে হবে। তিনি বলেন, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ করলে সেবাপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো অনেকাংশে দূর করা সম্ভব হবে। পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলাই সবার লক্ষ্য হওয়া উচিত। Post navigation তানোরে ফিজিক্স প্রাইভেট সেন্টার নামক কোচিং সেন্টারে শিক্ষক-ছাত্রীর ধূমপানের ভিডিও ভাইরাল ; ব্যবস্থা নেওয়ার কথা জানাল প্রশাসন পুলিশ সুপারের দিকনির্দেশনায় ; তানোর থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার