Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com

নিজস্ব প্রতিনিধি, তানোর :

রাজশাহীর তানোর উপজেলার ৬ নম্বর কামারগাঁ ইউনিয়নের মাদারিপুর বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

প্রত্যক্ষদর্শী ও নৈশ্যপ্রহরীর ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের শব্দে এলাকার মানুষ ঘর থেকে বের হয়ে আসেন। ঘটনার পর স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে একটি পুরোনো ব্যানার এবং অর্ধেক ভর্তি একটি পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্তকরণ এবং দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে বলে জানিয়েছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *