তানোরে পুলিশের অভিযানে ৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল; পৃথক অভিযানে আরও ৪ পরোয়ানাভুক্ত আসামি আটক

Visit to get the latest news ⏩www.deshbartabd24.com

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর তানোর উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করেছে তানোর থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ-এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত

পৃথক অভিযানে ৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। একই দিনে পৃথক অভিযানে বিভিন্ন মামলার চারজন পরোয়ানাভুক্ত আসামিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) তানোর থানার ওসি এস এম মাসুদ পারভেজের নির্দেশনায় উপজেলার কাশিমবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই আবু হুরাইরা, এসআই উৎপল কুমার, এসআই মাসুদ আলী, এএসআই খাইরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। অভিযানে ৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. খোকন আলী (২০), পিতা: মো. মকবুল হোসেন এবং মো. রুবেল হোসেন (১৯), পিতা: মো. আজিম উদ্দিন। তারা উভয়েই রাজশাহী জেলার তানোর উপজেলার রায়তান বাজে আকচা এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এদিকে একই দিনে তানোর থানার আরেকটি অভিযানে বিভিন্ন মামলার চারজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— তিন মাসের সাজাপ্রাপ্ত সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. আশরাফুল ইসলাম, জিআর সাধারণ পরোয়ানাভুক্ত আব্দুস সালাম, এমজিআর সাধারণ পরোয়ানাভুক্ত মো. আবু হেনা এবং জিআর সাধারণ পরোয়ানাভুক্ত মো. মাসুদ রানা।

পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. আবু নাঈম। অভিযানে অংশ নেন পিএসআই মো. তুহিন ভূঁইয়া ও এএসআই মো. রুহুল আমিনসহ তানোর থানার অন্যান্য পুলিশ সদস্য।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে তানোর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি ও আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

তানোর থানা পুলিশের এ সফল অভিযানে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *