গোদাগাড়ীতে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান: ১৬ মাদকসেবীর কারাদণ্ড 👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গত ২ জুলাই প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। রাজশাহী রেঞ্জের ডিআইজি ও রাজশাহীর পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালাম। এ সময় গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান এবং প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এস. এম. মাকছুদুর রহমানসহ পুলিশের একাধিক সদস্য অংশ নেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাদের অপরাধের মাত্রা বিবেচনায় ১৫ দিন থেকে এক বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড এবং কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করেন। সাজা কার্যকরের জন্য তাদের রাজশাহী জেলা কারাগারে পাঠানো হয়েছে। অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধ এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গোদাগাড়ী থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক নির্মূলে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। স্থানীয় বাসিন্দাদের মতে, পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে এলাকায় মাদকসেবন ও সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে। তারা এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। Post navigation তানোরে পুলিশের অভিযানে ৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার মোটরসাইকেল; পৃথক অভিযানে আরও ৪ পরোয়ানাভুক্ত আসামি আটক এসপি মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় ধামইরহাটে মাদকবিরোধী অভিযান, ৩ মাদকসেবী গ্রেপ্তার