তানোরে পাঁচন্দর ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আলমগীরের মতবিনিময় সভা

👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক:
৩০ শে জুন ২০২৬ মঙ্গলবার।

রাজশাহীর তানোর উপজেলার ৩ নম্বর পাঁচন্দর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আলমগীর হোসাইন জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা ও পথসভা করেছেন।

সোমবার বিকেলে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইলামদহী বাজারে এ সভার আয়োজন করা হয়।

সভায় স্থানীয় বাসিন্দা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুধীজন এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংশ্লিষ্ট বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউনিয়ন জামায়াতের আমীর জুয়েল রানা, সেক্রেটারি মাওলানা সেলিম উদ্দিন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওবাইদুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. সাদেকুল ইসলাম, যুব বিভাগের সভাপতি হাসিবুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা।

আয়োজকদের দাবি, মতবিনিময় সভায় দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। এ সময় উপস্থিত ব্যক্তিরা স্থানীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে নিজেদের প্রত্যাশা ও মতামত তুলে ধরেন।

সভায় মাওলানা আলমগীর হোসাইন উপস্থিত জনসাধারণের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি বলেন, “জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়েই এলাকার উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। মানুষের আস্থা ও সহযোগিতা থাকলে জনগণের কল্যাণে কাজ করার সুযোগ আরও বাড়বে।”

তিনি আরও বলেন, “স্থানীয় মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা সরাসরি জানতেই এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।”

সভা শেষে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

 

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *