Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com

মমিনুল ইসলাম মুন, তানোর :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলার ৩নং পাঁচন্দর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, ইউনিয়ন বিএনপির সভাপতি ও কোয়েল আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মজিবুর রহমান ব্যাপক গণসংযোগ ও জনসম্পৃক্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগের অংশ হিসেবে তিনি ৪নং ওয়ার্ডের দুবইল মোড়, সাহাপুর, দুবইল ও ইলামদহী হাটসহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার বিষয়গুলো শোনেন।

গণসংযোগ চলাকালে সাহাপুর গ্রামের শরিফুল ও আরসাদের মধ্যে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির বিষয়টি স্থানীয়দের উপস্থিতিতে আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। এতে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন।

এর আগে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এক দোয়া ও মতবিনিময় সভায় তাঁকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন জানান স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ। বক্তারা তাঁর সামাজিক কর্মকাণ্ড, শিক্ষা উন্নয়নে অবদান এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের প্রশংসা করেন।

বর্তমানে তিনি কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সভাপতির দায়িত্ব পালন করছেন। শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন বলে সভায় মত প্রকাশ করা হয়।

মো. মজিবুর রহমান বলেন, “জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। জনগণ আমাকে নির্বাচিত করলে পাঁচন্দর ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসিত ও জনবান্ধব ইউনিয়নে পরিণত করতে সর্বাত্মক চেষ্টা করব।”

তিনি আরও বলেন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পৌঁছে দেওয়ার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, যুবসমাজের কর্মসংস্থান এবং মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

এ সময় তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন এবং একটি উন্নত, সমৃদ্ধ ও কল্যাণমুখী পাঁচন্দর ইউনিয়ন গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, সততা, নম্রতা, জনসম্পৃক্ততা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে মজিবুর রহমান ইতোমধ্যে ইউনিয়নের একজন গ্রহণযোগ্য সম্ভাব্য জনপ্রতিনিধি হিসেবে আলোচনায় রয়েছেন।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *