জাপানে কর্মসংস্থানের জন্য রাজশাহীতে যা করতে চায় দেশটির ব্যবসায়ীরা 👨💼 সাজু আহমেদ, রাজশাহী মহানগর প্রতিনিধি: জাপানের ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। গতকাল বুধবার (২৬ আগস্ট) দুপুরে নগর ভবনে রাসিক প্রশাসকের সাথে প্রতিনিধি দলটি সাক্ষাৎ করতে আসেন। তারা রাজশাহীতে জাপানী ভাষা শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে জাপানে কর্মসংস্থানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এবং প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। জাপানের প্রতিনিধি দলে ছিলেন সিটেক কো-অপারেটিভ অ্যাসোসিয়েশনের শিনিচি মারুমায়া ও জেনকি‘র প্রতিনিধি মি. বান্নু। তাদের সাথে উপস্থিত ছিলেন প্রফেসর মঞ্জুর রহমান, প্রফেসর এসএমএ হোরাইরা, ফজলে তাহের বকুল, অ্যাডভোকেট মেহেদী প্রমুখ।এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। Post navigation ২০২৬-২৭ শিক্ষাবর্ষে তানোর পৌর স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি চলছে দুদকের জালে অভিযুক্তদের পাল্টা চাল: রেলের ভাবমূর্তি বিনষ্টে মিডিয়া বিভ্রান্তির নতুন খেলা