মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ ডিবি পুলিশের হাতে আটকৃত আসামিরা। বুধবার (১৭ জুন) রাতে সদর মডেল থানার বারোঘরিয়া ইউনিয়নের বারোঘরিয়া বাজার এলাকার দৃষ্টিনন্দন মাঠের দক্ষিণ পাশে বটগাছসংলগ্ন ফাঁকা স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুল হকের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার শেখটোলা এলাকার মৃত কাউসার আলীর ছেলে মো. এস. এম. মহিউদ্দিন (৩৪) এবং সদর উপজেলার হাট রামচন্দ্রপুর পুরানটোলা এলাকার মো. একরামুল হকের ছেলে মো. এনায়েতুল্লাহ ওরফে সিজার (৩৫)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, জেলার মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। Post navigation চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেপ্তার