চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান কঠোর অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ হৃদয় (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সূত্রে জানা যায়, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ২ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৩টা ১০ মিনিটের দিকে সদর মডেল থানার বারঘরিয়া ইউনিয়নের পাইকড়তলা-বেতবাড়িয়া গ্রামের রবিউল (৫০), পিতা-মৃত পিঠু শেখের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালায় পুলিশের একটি দল।

সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. সোহায়বুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স এ অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের অভিযানে মো. হৃদয় (২৬), পিতা-মো. আফজাল আলী, সাং-বারঘরিয়া জামাদারপাড়া, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেপ্তার করা হয়।

পরে তার হেফাজত থেকে ৫০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকবিরোধী অভিযানে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে পুলিশ জানিয়েছে, মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানালে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed