চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটির বাতি বিস্ফোরনে রাস্তায় হঠাৎ দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন
👉Visit to get the latest news ⏩www.deshbartabd24.com

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার জাকির হোসেন সড়কে গ্যাস পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

২৮ জুন(রোববার) দুপুর ১টার দিকে সড়কের নিচ থেকে হঠাৎ গ্যাস বের হতে শুরু করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এতে আশপাশের মানুষ ও সড়কে চলাচলকারী যানবাহনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির বাতি হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের আগুনের ফুলকি নিচে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। সড়কের পাশ দিয়ে যাওয়া একটি নালার ভেতর দিয়ে গ্যাসের পাইপলাইনটি স্থাপন করা ছিল। পাইপটি কোনো কারণে ফেটে যাওয়ায় সেখান থেকে অনবরত গ্যাস বের হচ্ছিল। পরে বৈদ্যুতিক ফুলকির সংস্পর্শে এসে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি
এদিকে, কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী বলেন, কী কারণে পাইপলাইনটি ফেটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কোম্পানির কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *