গোদাগাড়ীতে পদ্মায় ডুবে কিশোরের মৃত্যু, ১৩ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

 

ফাতেমাতুজ জোহুরা চাঁদনী, গোদাগাড়ী প্রতিনিধি : 

 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ প্রায় ১৩ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

 

নিহত কিশোরের নাম ফাহাদ (১৩)। বৃহস্পতিবার ১৬ জুলাই সন্ধ্যায় উপজেলার পদ্মা নদীর একটি ঘাটে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলা শেষে চারজন কিশোর একসঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় তারা স্রোতের কবলে পড়লে স্থানীয় লোকজনের সহায়তায় তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ফাহাদ নদীর পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। রাতভর অভিযান চালিয়েও তার সন্ধান মেলেনি। পরে শুক্রবার সকালে পুনরায় অভিযান চালিয়ে ডুবুরি দল পদ্মা নদী থেকে ফাহাদের মরদেহ উদ্ধার করে।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

 

 

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *