🌏www.deshbartabd.24.com ভিজিট রিনা আক্তার আখি,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে জাল টাকার নোটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জাল টাকার নোটসহ আটককৃত দুই ব্যক্তি। ছবি: DBbd24. com শুক্রবার (১৯শে জুন) রাত নয়টার দিকে টঙ্গীর দক্ষিণ আরিচপুর এলাকার আশরাফ সেতু কমপ্লেক্সের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার শিবনগর গ্রামের মৃত সামাদ বেপারির ছেলে মোঃশাহিন আলম (৪৫) এবং টঙ্গী স্টেশন রোড এলাকার আক্কাস আলীর ছেলে ভাসমান মোঃ সোহেল (২৪)। পুলিশ জানায়, শুক্রবার রাতে আশরাফ সেতুর সামনে জাল টাকা নিয়ে দুই ব্যক্তি অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে বিভিন্ন সিরিয়ালের ১০০, ৫০০ ও ১০০০ টাকার মোট ৫১টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল টাকার মোট মূল্য ২০ হাজার ৩০০ টাকা। এ ব্যাপারে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। Post navigation সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান?