খাস জমি উদ্ধারে পুলিশ-রাজস্ব প্রশাসনের সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান ডিআইজি আশিক সাঈদের

 

মুন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

সরকারি খাস জমি উদ্ধার, সংরক্ষণ এবং ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে পুলিশ ও রাজস্ব প্রশাসনের সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ।

 

বুধবার (২২ জুলাই) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ২০২৬-২০২৭-এর প্রথম পর্যায়ের প্রশিক্ষণে অংশগ্রহণকারী রাজশাহী বিভাগের রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে তিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।

প্রশিক্ষণে “খাস জমি উদ্ধারে রাজস্ব প্রশাসনকে পুলিশ বিভাগের সহায়তা এবং খাস জমি রক্ষায় পুলিশ বিভাগের ভূমিকা” শীর্ষক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ডিআইজি মো. আশিক সাঈদ।

তিনি বলেন, সরকারি খাস জমি দখলমুক্ত করা, ভূমি-সংক্রান্ত বিরোধ আইনানুগভাবে নিষ্পত্তি, সরকারি সম্পত্তি সংরক্ষণ এবং জনস্বার্থে ভূমি ব্যবস্থাপনা কার্যকর করতে পুলিশ ও রাজস্ব প্রশাসনের মধ্যে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। মাঠ পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির মাধ্যমে সরকারি জমি রক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখা আরও সহজ হবে।

ডিআইজি আরও বলেন, খাস জমি রক্ষায় আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ, অবৈধ দখল উচ্ছেদে প্রয়োজনীয় পুলিশি সহায়তা নিশ্চিত করা এবং সরকারি সম্পদের সুরক্ষায় সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বিত কার্যক্রম জোরদার করতে হবে।

প্রশিক্ষণে মাঠ পর্যায়ে ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ, প্রশাসনিক সমন্বয় বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নের বিষয়েও আলোচনা করা হয়। অংশগ্রহণকারী রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীরা বাস্তব অভিজ্ঞতার আলোকে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

প্রশিক্ষণ সংশ্লিষ্টরা জানান, ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, সরকারি খাস জমি সংরক্ষণ এবং জনসেবার মান উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *