কালাইয়ে প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদের উপজেলা কমিটি গঠন

মোঃ রেজুওয়ান আহমেদ,জয়পুরহাট জেলা প্রতিনিধি: 

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রাথমিক শিক্ষক অধিকার বাস্তবায়ন পরিষদের (রেজি. নং-এস-১৫২৮১) উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) কালাই সরকারি এম ইউ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত সাধারণ সভায় সমশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এনামুল হককে সভাপতি, বেজখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাদিকুল ইসলাম রানিকে সাধারণ সম্পাদক এবং নান্দাইল দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জিয়াউর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

মহেষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রানা হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান উপস্থিতি হিসেবে ছিলেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. মাহবুবুর রহমান। এ সময় কালাই উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃস্থানীয় শিক্ষকরা উপস্থিত ছিলেন।#

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *