এসপি তারিকুল ইসলামের নির্দেশনায় মহাদেবপুরে পুলিশেরবিশেষ অভিযান, টাপেন্টাডলসহ গ্রেপ্তার ৬

মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিবেদক:

নওগাঁ জেলায় মাদক ও অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের দিকনির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ পৃথক অভিযানে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামি এবং ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে সাজাপ্রাপ্ত একজনসহ মোট ছয়জন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া অভিযানে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে সাজাপ্রাপ্ত আরও একজনকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।

পরে পুলিশ স্কর্টের মাধ্যমে মোট ছয়জন আসামিকে গতকাল সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের নেতৃত্বে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *