উত্তম কাজের স্বীকৃতি: ফের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক ওসি রাকিবুল হাসান রাকিব

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :

উত্তম কাজ ও পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আবারও শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান রাকিব। সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে তাঁকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।

পুলিশ সূত্রে জানা যায়, সেপ্টেম্বর মাসে দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় জেলার ৩৪ জন পুলিশ সদস্যকে অর্থ পুরস্কার, সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়। এর মধ্যে সিরাজগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান রাকিবকে উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হিসেবে নির্বাচিত করা হয়।

এর আগে দায়িত্ব পালনে দক্ষতা ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপও শ্রেষ্ঠত্বের সম্মাননা অর্জন করেছেন ওসি রাকিবুল হাসান রাকিব। ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়ায় তাঁর দায়িত্বশীলতা, পেশাগত দক্ষতা এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা নিয়ে পুলিশ বিভাগের সংশ্লিষ্টদের মধ্যে প্রশংসা রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, একজন থানার অফিসার ইনচার্জ হিসেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম, মামলা তদন্তে তদারকি এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে কাজের স্বীকৃতি হিসেবে রাকিবুল হাসান রাকিবের এই অর্জন তাঁর পেশাগত কর্মকাণ্ডের ধারাবাহিকতারই প্রতিফলন।

পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *