Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com

মুন,নিজস্ব প্রতিবেদক, নওগাঁ :

নওগাঁ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেন্সিডিল (এস্কাফ) উদ্ধারসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, রাজশাহী।

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নওগাঁ সদর থানার বসাইল-কনজুইল সড়কের মারমা মল্লিকপুর পুরাতন জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯৭ বোতল ফেন্সিডিল (এস্কাফ), মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।

এ সময় শিউলি (৪৮) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁ সদর উপজেলার মারমা শা-পাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত শিউলি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে ফেন্সিডিল সংগ্রহ করে নওগাঁসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন। এছাড়া উদ্ধারকৃত মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলেও তিনি জানিয়েছেন।

র‍্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাবের দাবি, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *