Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com মুন,নিজস্ব প্রতিবেদক, নওগাঁ: নওগাঁ সদর উপজেলার একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। র্যাব-৫, রাজশাহীর পক্ষ থেকে বুধবার (২৪ জুন) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন বিকেল ৩টা ১৫ মিনিটে র্যাব-৫ এর সদর কোম্পানির একটি অপারেশন দল নওগাঁ সদর থানার মারমা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় বাসিন্দা আব্দুস সালামের বাড়ির পাশের একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি চাপাতি এবং ছয়টি বিভিন্ন আকারের ছোরা। অস্ত্রগুলোর দৈর্ঘ্য ৮ ইঞ্চি থেকে ১৫ ইঞ্চির মধ্যে। র্যাব জানায়, ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও অস্ত্রগুলোর প্রকৃত মালিক সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড বা নাশকতার উদ্দেশ্যে অস্ত্রগুলো সেখানে মজুদ করে রাখা হয়েছিল। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৫ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। তথ্যসূত্র: র্যাব-৫ মিডিয়া সেল Post navigation নওগাঁয় ৯৭ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র্যাব-৫ নওগাঁর বদলগাছি থানা পরিদর্শনে পুলিশ সুপার, পুলিশ কোয়ার্টার সংস্কার কাজের উদ্বোধন