Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের বড়াইগ্রাম থানায় দায়ের করা একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প এবং র্যাব-৭, সদর কোম্পানি, চট্টগ্রামের যৌথ আভিযানিক দল বুধবার (২৪ জুন) বিকেল ২টা ৫০ মিনিটে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার বড়পুল এলাকায় অভিযান চালিয়ে মো. রেজাউল করিম (৪৫) নামে ওই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রেজাউল করিম নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার চামটা গ্রামের আরশেদ সরকারের ছেলে। র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তি বড়াইগ্রাম থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা নম্বর-০৫, তারিখ ৬ মার্চ ২০২৪; জিআর-৮২/২৪ দায়ের রয়েছে। মামলাটি পেনাল কোডের ১৪৩, ৩৪২, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩০২, ১১৪ ও ৩৪ ধারায় রুজু করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার মাধ্যমে নাটোরের বড়াইগ্রাম থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে। র্যাব বলছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে। Post navigation নাটোরের আবুল কালাম হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার করেছে র্যাব গুরুদাসপুরের ধর্ষণ মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব