Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com

নিজস্ব প্রতিবেদক, নাটোর :

নাটোরের গুরুদাসপুর থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রাশেদুল ইসলাম (২৮)-কে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প এবং র‌্যাব-১, সিপিসি-১ উত্তরা ক্যাম্পের যৌথ অভিযানে বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগরীর তুরাগ থানাধীন দিয়াবাড়ি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাশেদুল ইসলাম নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার মকিমপুর গ্রামের মৃত ঝুমুর প্রামাণিকের ছেলে।

র‌্যাব জানায়, গত ৩ এপ্রিল গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি ধর্ষণ মামলার আসামি ছিলেন রাশেদুল। মামলার অভিযোগ অনুযায়ী, গত ২ এপ্রিল এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে আসামি আত্মগোপনে চলে যান।

র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গুরুদাসপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

র‌্যাব বলেছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

 

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *