Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com নিজস্ব প্রতিনিধি,নওগাঁ : নওগাঁ জেলায় মানব পাচার প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশ-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশের অ্যাডভাইজার ও অতিরিক্ত আইজিপি (অব.) মোশারফ হোসেন। অনুষ্ঠানে মানব পাচার প্রতিরোধ, পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিতকরণ, আইনগত সহায়তা প্রদান, পুনর্বাসন কার্যক্রম এবং এ সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, মানব পাচার একটি গুরুতর সামাজিক অপরাধ। এ অপরাধ রোধে পুলিশ, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বেসরকারি সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তারা মানব পাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, তথ্য আদান-প্রদান জোরদার এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির বিষয়ে মতামত তুলে ধরেন। আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালা মানব পাচারবিরোধী কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। Post navigation নওগাঁয় র্যাবের পৃথক অভিযানে ১২১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক মহাসড়কে রাত্রীকালীন টহল ও পুলিশ ক্যাম্প পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার