Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com

 

নিজস্ব প্রতিনিধি নওগাঁ :

নওগাঁ সদর উপজেলায় র‍্যাব-৫, রাজশাহীর পৃথক দুটি অভিযানে ১২১ বোতল ফেন্সিডিল (এস্কাফ) উদ্ধার এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ।

র‍্যাব-৫ সূত্র জানায়, সোমবার (২২ জুন) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি বিশেষ অভিযানিক দল নওগাঁ সদর উপজেলার হাট নওগাঁ ও চকদেব নুনিয়া পাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে হাট নওগাঁ গ্রামের একটি বাড়ির শয়নকক্ষ থেকে ২১ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মো. হারুন অর রশিদ (৫৬)কে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে চকদেব নুনিয়া পাড়া এলাকায় পরিচালিত আরেক অভিযানে একটি বাড়ির শয়নকক্ষ থেকে ১০০ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. দীপু হোসেন (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনই দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে ফেন্সিডিল সংগ্রহ করে নওগাঁসহ আশপাশের এলাকায় বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা উদ্ধারকৃত মাদক বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলেও জানিয়েছেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-৫ জানায়, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *