Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com

দেশবার্তা বিডি ২৪. কম,ডেস্ক রিপোর্ট :

পাবনা জেলার সাঁথিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ পুলিশের দক্ষ ও সৎ কর্মকর্তা মোঃ আনিছুর রহমান।

সম্প্রতি পুলিশ সুপারের কার্যালয়, পাবনা থেকে জারিকৃত এক অফিস আদেশের মাধ্যমে তাকে সাঁথিয়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।

পুলিশ বিভাগ সূত্রে জানা গেছে, মোঃ আনিছুর রহমান  দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা, নতুন ওসির নেতৃত্বে সাঁথিয়া থানায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন হবে এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য থানার সেবা আরও সহজলভ্য ও জনমুখী হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

সংশ্লিষ্টরা জানান, জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালনে তিনি সবসময় গুরুত্ব দিয়ে থাকেন। তার অভিজ্ঞতা ও দক্ষতা সাঁথিয়া থানার সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে মনে করছেন পুলিশ বিভাগের কর্মকর্তারাও।

উল্লেখ্য, গত ২১ জুন ২০২৬ তারিখে জারিকৃত অফিস আদেশের মাধ্যমে মোঃ আনিছুর রহমানকে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব প্রদান করা হয় এবং আদেশটি অবিলম্বে কার্যকর করা হয়।

 

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *