Visit to get the latest news👎⏩www.deshbartabd24.com

দেশবার্তা বিডি২৪ স্পোর্টস ডেস্ক: 

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে গোল করে এক বিরল মুহূর্তের জন্ম দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক Lionel Messi।

 

ম্যাচের শেষ দিকে তার করা দ্বিতীয় গোল উদযাপনে হঠাৎই অংশ হয়ে যান এক সাংবাদিক। সেই স্মরণীয় অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি বলেন, “আমি এখনও কাঁপছি।”

নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে পাল্টা আক্রমণে ওঠে আর্জেন্টিনা। প্রথম শট প্রতিপক্ষ গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে জোরালো শটে জালে বল জড়ান মেসি। এটি ছিল তার ম্যাচের দ্বিতীয় এবং বিশ্বকাপে ১৮তম গোল।

গোলের পর উদযাপনের সময় সতীর্থদের আগেই গোলবারের পেছনে অবস্থান করা সাংবাদিক হোয়াকিন ব্রুনোর সঙ্গে হাত মিলিয়ে আনন্দ ভাগাভাগি করেন মেসি। মুহূর্তটির ছবি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম TyC Sports-এর সাংবাদিক ব্রুনো ম্যাচ শেষে এক কলামে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, “এখনও যেন ঘোর কাটিয়ে উঠতে পারছি না। ম্যাচটি ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমি গোলপোস্টের পেছনে একা ছিলাম এবং বেশ নার্ভাস অনুভব করছিলাম।”

ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, “৯৫তম মিনিটে মেসি গোল করেন। আমি মাত্র কয়েক মিটার দূরে ছিলাম। অন্য যেকোনো সমর্থকের মতো আমিও আনন্দে চিৎকার করছিলাম। হঠাৎ দেখলাম তিনি আমার দিকে এগিয়ে আসছেন। এরপর আমাকে হাই-ফাইভ দেন। একজন আর্জেন্টাইন সমর্থক ও মেসি-ভক্ত হিসেবে সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।”

ব্রুনো জানান, জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে এই ঘটনা ও ছবিটি তিনি আজীবন মনে রাখবেন। ঘটনার কয়েক মিনিটের মধ্যেই তার ফোনে ছবিটি নিয়ে অসংখ্য বার্তা আসতে শুরু করে।

এদিকে মেসির সঙ্গে এই আকস্মিক উদযাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই ব্রুনোকে বিশ্বের সবচেয়ে সৌভাগ্যবান সাংবাদিকদের একজন হিসেবে আখ্যায়িত করেছেন।

**সূত্র: টিওয়াইসি স্পোর্টস**

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *