🌏Visit to get the latest news👎⏩ www.deshbartabd24.com

দেশবার্তা বিডি ২৪. কম স্পোর্টস ডেস্ক :

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে জয় পেলেও ব্রাজিল শিবিরে দেখা দিয়েছে নতুন উদ্বেগ।

দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড রাফিনহা হ্যামস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হওয়ায় তার পরবর্তী ম্যাচগুলোতে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শনিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৪০তম মিনিটে ডান উরুতে অস্বস্তি অনুভব করে মাঠে প্রাথমিক চিকিৎসা নেন রাফিনহা। পরে তাকে মাঠ ছাড়তে হয় এবং তার পরিবর্তে খেলায় নামেন রায়ান।

ম্যাচ শেষে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, পরীক্ষায় রাফিনহার হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। তবে চোটটি গুরুতর নয় এবং এ কারণে তাকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হচ্ছে না। তিনি দলের সঙ্গেই থাকবেন এবং চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাবেন।

সিবিএফ আরও জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে তাকে অনুশীলনে ফিরিয়ে আনতে বিশেষ চিকিৎসা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আগে ডিফেন্ডার ওয়েসলি টুর্নামেন্ট শুরুর আগেই চোটের কারণে ছিটকে গিয়েছিলেন।

রাফিনহার চোট ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হলেও সুখবরও রয়েছে। পায়ের পেশির চোটে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে মাঠের বাইরে থাকা তারকা ফরোয়ার্ড নেইমার পরবর্তী ম্যাচে খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী বুধবার ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচে রাফিনহাকে পাওয়া যাবে কি না, তা নির্ভর করবে তার শারীরিক অবস্থার ওপর।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *