🌏www.deshbartabd.24.com ভিজিট করুন ।     

 

 

 

 

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি:

 

 

রাজশাহীর তানোর উপজেলায় চলমান একটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

সড়ক নির্মাণকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। ছবি:. DBbd24. com

পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের অগ্রগতি, ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান এবং কাজের গুণগত দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নির্ধারিত মান অনুযায়ী উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং শতভাগ গুণগত মান নিশ্চিত করার কঠোর নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে উপস্থিত এলাকাবাসীর সঙ্গে

মতবিনিময়কালে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “জনগণের কষ্টার্জিত করের অর্থে পরিচালিত প্রতিটি উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করা আমাদের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। কোনো অবস্থাতেই নিম্নমানের কাজ কিংবা অনিয়ম বরদাশত করা হবে না। রাস্তা নির্মাণে যেন নির্ধারিত মান বজায় থাকে এবং দীর্ঘস্থায়ী হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কাজ করছে। গ্রামীণ সড়ক উন্নয়নের মাধ্যমে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটছে। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনগণ যাতে উন্নয়নের সুফল দীর্ঘদিন ভোগ করতে পারে, সেজন্য মানসম্মত কাজের কোনো বিকল্প নেই।”

এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, “আপনারা উন্নয়ন কাজের তদারকিতে ভূমিকা রাখবেন। কোথাও অনিয়ম বা নিম্নমানের কাজ চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবেন। জনগণের অংশগ্রহণ থাকলে উন্নয়ন কাজ আরও কার্যকর ও টেকসই হবে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হোসেন, স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং এলাকাবাসী।

সড়ক নির্মাণকাজ পরিদর্শনে সাংসদের এমন নির্দেশনা ও তদারকিকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি জনদুর্ভোগও অনেকাংশে কমে আসবে।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *