যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাবেক মেয়র মিজানুর রহমানের শুভেচ্ছা

 👨‍💼মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক রাজশাহী :

ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের গৌরবোজ্জ্বল ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সব স্তরের নেতাকর্মী ও যুবসমাজকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মিজানুর রহমান মিজান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি যুবদলের গৌরবময় ইতিহাস, গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা এবং ভবিষ্যৎ পথচলার সাফল্য কামনা করেন। একই সঙ্গে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মিজানুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারাবাহিকতায় সংগঠনটি আগামী দিনেও দেশ ও মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় যুবদলের নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এবং গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে সক্ষম হবেন। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় যুবসমাজের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

সাবেক মেয়র মিজানুর রহমান যুবদলের সব স্তরের নেতাকর্মীকে দলের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং সংগঠনের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও গৌরবময় অগ্রযাত্রা কামনা করেন।

 

শুভেচ্ছান্তে:

মো. মিজানুর রহমান

সাবেক মেয়র, তানোর পৌরসভা

সদস্য, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি।

#যুবদল #৪৮তম_প্রতিষ্ঠাবার্ষিকী #তানোর #রাজশাহী

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *