মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি : নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আকস্মিকভাবে ধামইরহাট থানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথিপত্র পর্যালোচনা করেন এবং থানার সার্বিক আইনশৃঙ্খলা কার্যক্রম, সেবা প্রদান ও প্রশাসনিক ব্যবস্থাপনার খোঁজখবর নেন। এ সময় পুলিশ সুপার থানার সকল কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণকে সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি থানার কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য পুলিশ সদস্যদের সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পরিদর্শনকালে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমানসহ থানার অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। Post navigation নওগাঁর পোরশায় ৩৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক নওগাঁয় র্যাবের পৃথক অভিযানে ১২১ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক