এসআরবি-৫-এর অভিযানে কাটাখালীতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মোজাহিদুল ইসলাম (৩৬)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫), রাজশাহী। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে কাটাখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৫ সূত্রে জানা যায়, দেশের সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী, ওয়ারেন্টভুক্ত আসামি, ছিনতাইকারীসহ আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর সিপিএসসি’র একটি চৌকস আভিযানিক দল জানতে পারে, কাটাখালী বাজারের একটি মুদি দোকানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোজাহিদুল ইসলাম অবস্থান করছেন। সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করে এসআরবি-৫-এর সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার মোজাহিদুল ইসলাম রাজশাহী নগরীর বোয়ালিয়া থানাধীন ১৬৫ মথুরডাঙ্গা এলাকার মোঃ আব্দুল মজিদের ছেলে। এসআরবি-৫ জানায়, মোজাহিদুল ইসলাম একাধিক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে বোয়ালিয়া থানার সিআর মামলা নং-৯৫৭/২২, ধারা ৪২০ দণ্ডবিধি; মহানগর দায়রা মামলা নং-১৭৬/২৪, সিআর-৮৭০/২৩, এনআই অ্যাক্টের ১৩৮ ধারা; মহানগর দায়রা মামলা নং-৬৯৪/২৩, সিআর-৬১৩/২২, এনআই অ্যাক্টের ১৩৮ ধারা এবং মহানগর দায়রা মামলা নং-১৯৮০/২২, সিআর-৪৮৭/২২, এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় মামলা রয়েছে। এসব মামলায় তাকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে দুই বছর সশ্রম কারাদণ্ড, সাত মাস ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। অভিযান শেষে গ্রেপ্তার আসামিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরে বোয়ালিয়া থানার জিডি নং-অনুঃ, তারিখ ৭ অক্টোবর ২০২৬-এর মূলে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি-৫ কর্তৃপক্ষ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। Post navigation হিলি খাদ্য গুদামের ধান পাচারের সময় জনতার হাতে আটক পীরগঞ্জে ১০ ইউনিয়নের ৯৬ গ্রাম পুলিশ পেল নতুন পোশাক ও সরঞ্জাম