মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর পেঁয়াজ হাট এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস। অভিযানে দুই মাদকসেবী ও অনলাইন জুয়ায় আসক্ত ব্যক্তিকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার সন্ধ্যার পর শিবু দাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বানেশ্বর পেঁয়াজ হাট এলাকা থেকে রাকিব (২৭) ও পাপ্পু (২৮) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, “মাদক ও অনলাইন জুয়া যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ নির্মূলে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও আরও কঠোরভাবে এ কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত পরিবেশ গড়ে তুলতে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি বহাল থাকবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। Post navigation রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্বোধনে বৃক্ষরোপণ কর্মসূচি নবগঠিত কেন্দ্রীয় যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে রাজশাহীতে যুবদলের বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল ও পথসভা