মমিনুল ইসলাম মুন নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজশাহীতে বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব মো. রেজাউল করিম টুটুলের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

শুভেচ্ছা মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শরিফ মুনশি, মুন্ডুমালা পৌর যুবদলের সদস্য সচিব মো. আবু বক্কারসহ,স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। কর্মসূচিতে মুন্ডুমালা পৌর যুবদলের নেতৃবৃন্দ ও কর্মীরাও অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে যুবদল দেশের তরুণ সমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।

তারা আরও বলেন, সংগঠনের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে যুবদলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি শুভকামনা জানিয়ে তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

By moon24

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *