৪ হাজার ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,

ঢাকা জেলা ডিবি উত্তরের অভিযানে ১২ লাখ টাকার মাদক উদ্ধার

 প্রিয়া চৌধুরী, নিজস্ব প্রতিনিধি,ঢাকা :

মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক কথিত পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা ডিবি (উত্তর)। ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে গত ২ অক্টোবর রাত ১টা ৫ মিনিটে সাভার মডেল থানার জোরপুল এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে রায়হান ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৪০০ গ্রাম। পুলিশের হিসাবে এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রায়হান ইসলামের বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed