চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ ;

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় ১৩০ পিস ইয়াবা উদ্ধার

 👨‍💼 মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি রাজশাহী :

মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে জেলা পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. জাহাঙ্গীর আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের সাহাপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মোবারকপুর থেকে ধোপপুকুরগামী পাকা সড়কের উত্তর পাশে মো. সালাম (৫০) নামে এক ব্যক্তির বসতবাড়ির সামনে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ১৩০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজশাহীর বাঘা উপজেলার তেথুলিয়া পীরগাছা এলাকার মৃত জামিরুল ইসলামের ছেলে মো. জাহিদ হাসান ওরফে জনি (২৫) এবং চাঁপাইনবাবগঞ্জের গোয়াপুর থানার বাজারপাড়া এলাকার মৃত বাবর আলীর ছেলে মো. হুমায়ুন কবির (৪৫)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা পুলিশ বলছে, মাদকের ভয়াবহতা থেকে সাধারণ মানুষকে রক্ষা এবং মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকবিরোধী অভিযানে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখার কথাও জানিয়েছে পুলিশ।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed