বাগাতীপাড়ায় এসআরবি-৫-এর অভিযানে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি রাজশাহী :

নাটোরের বাগাতীপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাটোরের বাগাতীপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঘোরলাজ মহল্লার মৃত তাইজুল ইসলামের ছেলে মো. রিপন আলী (৪০), ইমদাদুল হকের ছেলে মো. সুন্নাতুল ইসলাম ওরফে পাপ্পু (২২) এবং মো. আহসান হাবীবের ছেলে মো. নাইম উল হক ওরফে হিমু (২৭)।

এসআরবি-৫, রাজশাহী সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগাতীপাড়া থানাধীন বাগাতীপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঘোরলাজ মহল্লায় অভিযান পরিচালনা করা হয়। এলাকাটি ইউএনও পার্ক থেকে প্রায় ৫০০ মিটার পশ্চিমে ফুটবল খেলার মাঠসংলগ্ন।

অভিযানকালে তিনজনকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক তল্লাশি চালিয়ে রিপন আলীর পরিহিত খয়েরি রঙের ফুলহাতা শার্টের বুক পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এসআরবি-৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মাদক বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে লালপুরেরথ মিল্কিপাড়া এলাকা থেকে বাগাতীপাড়ার দিকে যাচ্ছিলেন বলে জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এসআরবি-৫, রাজশাহী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগাতীপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় নাটোর জেলার বাগাতীপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed