চারঘাটে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি রাজশাহী : রাজশাহীর চারঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার নারীর নাম মোসাঃ রুলিয়া বেগম (৪০)। তিনি চারঘাট উপজেলার শিবপুর (এসকে বাদাল) গ্রামের মো. সমুন আলীর স্ত্রী। রাজশাহী জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় চারঘাট থানা এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিল ডিবির একটি দল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, শিবপুর (এসকে বাদাল) গ্রামের জুলেখা বেগমের বসতবাড়ির প্রধান ফটকের সামনে কাঁচা রাস্তার ওপর একজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক মো. মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. মেহেদী হাসানসহ ডিবির একটি দল গতকাল সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থলে অভিযান চালায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ডিবি সদস্যরা তাকে আটক করে বিধি মোতাবেক দেহ তল্লাশি করেন। এ সময় তার পরিহিত পায়জামার ডান কোচর থেকে একটি নীল রঙের পলিথিনে রাখা ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিবি পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবা বিক্রির উদ্দেশ্যেই ওই নারী ঘটনাস্থলে অবস্থান করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার রুলিয়া বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চারঘাট থানায় মামলা করা হয়েছে। রাজশাহী জেলা ডিবি পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে। Post navigation বাগাতীপাড়ায় এসআরবি-৫-এর অভিযানে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শার্শার কায়বা সীমান্ত এলাকয় চোরাচালান ৩৬০ পিস মোবাইল ফোনের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার