নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান 

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ২০২৫ সালে বৃত্তি প্রাপ্ত নবীনগর পৌরসভাস্থ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) বিকেলে “আমরা মেধা বিকাশে কাজ করি” সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। এতে ২৬ জন ট্যালেন্টপুল ও ১৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত মোট ৪৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া ০৫, নবীনগর আসনের এমপি এডভোকেট আব্দুল মান্নান। 

আমরা মেধা বিকাশে কাজ করি সংগঠনের আহবায়ক এটিএম রেজাউল করিম সবুজের সভাপতিত্বে ও আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবিরের পৃষ্ঠপোষকতায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, রিকন ফার্মাসিটিক্যালস ও রিকন ল্যাবরেটরিজ-এর প্রধান নির্বাহী ড. মিজানুর রহমান ও নবীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মেয়র পদ প্রার্থী গোলাম হোসেন খান ভিপি টিটু।

নূর মোহাম্মদ মিঠু ও ফারজানা আফরোজের যৌথ সঞ্চালনায় এতে শিক্ষকদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ইকবাল হোসাইন, খসরু মাষ্টার চ্যারিটেবল ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিন্টু, সুবর্না বেগম, লোকমান হোসেন ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন মরিয়াম আক্তার, খাদিজাতুল কোবরা, সারাহ মেহজাবিন পারিশা, অদিতি দাস। 

এ সময় বক্তারা শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হওয়ার কারিগর হতে উৎসাহ প্রদান করে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed