টেকনাফে ১৬ এপিবিএনের বিশেষ যৌথ অভিযান

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আওতাধীন বিভিন্ন ক্যাম্প এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত টানা কয়েক ঘণ্টা এ অভিযান চলে।

অভিযানে ১৬ এপিবিএনের নেতৃত্বে জেলা পুলিশ, এসআরবি, ব্যাটালিয়ন আনসার ও কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন। যৌথ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর মোট ৮০ জন কর্মকর্তা ও সদস্য বিভিন্ন এলাকায় একযোগে দায়িত্ব পালন করেন।

অভিযানের শুরুতে ক্যাম্প এলাকার বিভিন্ন স্থানে সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নেওয়া, ওয়ারেন্টভুক্ত আসামিদের শনাক্ত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের জন্য প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শুরু করা হয়।

অন্যদিকে অভিযানে অনলাইন জুয়া, মাদক সেবন, বাবা-মাকে মারধর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার মতো বিভিন্ন অপরাধে জড়িত ছয়জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্টের আদেশ অনুযায়ী, চারজনকে ছয় মাস করে, একজনকে তিন মাস এবং অপর একজনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অভিযানে আরও দুই অপ্রাপ্তবয়স্ককে আটক করা হলেও বয়স বিবেচনায় তাদের মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্যাম্প এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অনলাইন জুয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে গ্রেপ্তার ও দণ্ডপ্রাপ্তদের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed