কালাইয়ে ৫০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রেজুওয়ান আহমেদ জেলা প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে অভিযান চালিয়ে ৫০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাগর হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে কালাই পৌরসভার পুলিশ প্লাজা সুপার মার্কেটের আবির বাইক কর্নারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, অভিযানে সাগর হোসেনের কাছ থেকে ৫০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। Post navigation শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৫৫০ বোতল ভারতীয় মাদক জাতীয় সিরাপ উদ্ধার মহব্বতপুর মাদ্রাসার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে প্রশ্ন