মুণ্ডুমালায় মনসা পূজায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মেয়র প্রার্থী তোহিদুর ইসলাম রেজার শুভেচ্ছা বিনিময় মমিনুল ইসলাম মুন, নিজস্ব প্রতিনিধি রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সোনাপুকুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মনসা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন মুণ্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে নমিনেশন প্রত্যাশী মো. তোহিদুর ইসলাম রেজা মাস্টার। শনিবার রাতে মনসা পূজা উপলক্ষে সোনাপুকুর গ্রামে গিয়ে তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন। তোহিদুর ইসলাম রেজা মাস্টার বলেন, একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন পৌরসভা গঠনে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সৌহার্দ্য অত্যন্ত জরুরি। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধই একটি সুন্দর সমাজ গঠনের অন্যতম ভিত্তি। তিনি আরও বলেন, হিংসা-বিদ্বেষ ও সব ধরনের ভেদাভেদ ভুলে মুণ্ডুমালা পৌরসভার সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মনসা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে তার এই শুভেচ্ছা বিনিময় স্থানীয়দের মধ্যেও সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা দিয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। Post navigation জয়পুরহাটে ৮০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শার্শা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতিসহ আটক-২