ভাঙ্গুড়ায় নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের খানমরিচ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কায়েম উদ্দিনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চণ্ডীপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. কায়েম উদ্দিন (৫৫) ভাঙ্গুড়া উপজেলার সুলতানপুর গ্রামের আজগর আলী মাস্টারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গুড়া থানার বিশেষ অভিযানে কায়েম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভাঙ্গুড়া থানার মামলা নম্বর-৪, তারিখ ১৩ মে ২০২৫। মামলায় Explosive Substances Act, 1908-এর ৩/৫/৬ ধারায় অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

By চাঁদ২৪

মমিনুল ইসলাম মুন। সম্পাদক ও প্রকাশক। দেশবার্তা বিডি ২৪. কম। 📲 01740 93 58 70 বার্তাকক্ষ-01722 320196 Email : mominulinqilab@gmail.com deshbartabd86@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *